খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুভেন্টাস

ইয়ুভেন্টাস
ইয়ুভেন্টাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুভেন্টাস। এ জয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো ইতালিয়ান সিরি আ'র বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ইয়ুভেন্টাস।

নবম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেসের সহায়তায় স্বাগতিকদের লিড এনে দেন স্পেনের ফরওয়ার্ড আলভারো মোরাতা। ২৭তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিরতির পর পেনাল্টি থেকে গোল করে ইয়ুভেন্টাসকে আবারো এগিয়ে নিয়ে যান কার্লোস তেভেস। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

১৪ মে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ