খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ম্যান ইউ

ম্যান ইউ
ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে টানা তিন ম্যাচে হারের পর জয়ের ধারায় ফিরলো রেড ডেভিলরা।

সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যান ইউ। ১৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রেড ডেভিলদের এগিয়ে নিয়ে যান স্পেনের মিডফিল্ডার হুয়ান মাতা।

বিরতির পর ইংলিশ মিডফিল্ডার জ্যাসন পানচিয়নের গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। ৭৮তম মিনিটে ম্যান ইউকে আবারো এগিয়ে নিয়ে যান বেলজিয়ান মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এ জয়ে ৩৬ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ৬৮।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ