খেলা

আবারো হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

লা লিগায় আবারো হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। এর ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান দাঁড়ালো চার। দিনের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে বার্সা।

টিভি স্বত্ত্ব সংক্রান্ত জটিলতায় নিষিদ্ধ হওয়ার আগে এটি লা লিগার শেষ রাউন্ড। জটিলতা দূর না হলে ষোলো মে থেকে বন্ধ থাকবে স্প্যানিশ লিগ। সে ক্ষেত্রে নির্ধারিত হবে না এবারের লিগ চ্যাম্পিয়ন।

সান্তিয়াগো বার্নাব্যুতে একাধিক প্রচেস্টা ভেস্তে যায় বেল-রোনালদো-হার্নান্দেজের। ২-০ গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেলেও, ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। শেষ পর্যন্ত ডিফেন্ডার পেপে ও ইসকোর গোলে ২-২ গোলের ড্রতে হার এঁড়ায় মাদ্রিদের দলটি।

দিনের আরেক ম্যাচে ক্যাম্পে ন্যুত, নেইমার ও পেদ্রো রদ্রিগেজের গোলে, রিয়াল সোসিয়েদাদকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শেষ দুই ম্যাচের একটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে বার্সার।

তবে টিভি স্বত্ত্ব নিয়ে তৈরি হওয়া জটিলতা দূর না হলে, নির্ধারণ হবে না এবারের লা-লিগা চ্যাম্পিয়ন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ