খেলা

দায়িত্বহীন ব্যাটিংয়ই বাংলাদেশের টেস্টে পরাজয়ের কারণ

 টেস্ট
টেস্ট

সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বহীন ব্যাটিংয়ের কারণেই ঢাকা টেস্টে পরাজয়ের লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশ দলকে। এমনটাই মনে করেন দেশের সাবেক ক্রিকেটাররা।

সেইসঙ্গে সেরা একাদশ নির্বাচনে টিম ম্যানেজমেন্টকে আরো বেশি বিচক্ষণতার পরিচয় দেয়া উচিত বলে মনে করেন তারা। তাদের মতে, উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের আরো কাজ করা উচিত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচের রঙ্গিন পারফর্মেন্স ধরে রাখতে পারে নি বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে। প্রথম টেস্টে খুলনায় শুরুটা ভালো ছিলো না মুশফিকদের।

প্রথম ইনিংসের ৩৩২ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ ৬২৮ রান। ২৯৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, তামিম-ইমরুলের ৩১২ রানের বিশ্বরেকর্ড পার্টনারশিপে ৫৫৫ রান সংগ্রহ করে টাইগাররা। ফলে ড্র হয় খুলনা টেস্ট।

তবে ঢাকা টেস্টে একেবারেই ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২০৩ ও দ্বিতীয় ইনিংসে ২২১ রান করে স্বাগতিকরা। ফলে একদিন বাকী থাকতেই ৩২৮ রানে হারতে হয় বাংলাদেশকে।

দেশের সাবেক অধিনায়ক আশরাফুলের মতে, দলগঠনের পাশাপাশি সিদ্ধান্তের ভুল ছিলো পুরো টেস্ট ম্যাচে। সেইসঙ্গে উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের আরো কাজ করার কথা বললেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ