খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: চেলসি-লিভারপুলের ড্র

চেলসি-লিভারপুলের ড্র
চেলসি-লিভারপুলের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ১-১ গোলের ড্র করেছে লিভারপুল। অন্য ম্যাচে, আগুয়েরোর হ্যাটট্রিকে কিউপিআরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

ইতাহাদ স্টেডিয়ামে কিউপিআরের বিপক্ষে শুরুতেই ম্যান সিটিকে এগিয়ে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ৩২তম মিনিটে, দারুণ ফ্রি-কিকে ব্যবধান দ্বিগুন করেন সার্বিয়ার ডিফেন্ডার আলেকজান্ডার কোলারোভ।

দ্বিতীয়ার্ধে, ১৫ মিনিটের মধ্যে জোড়া গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো।

এছাড়া, জেমস মিলনার ও ডেভিড সিলভার গোলে শেষ পর্যন্ত, কিউপিআরকে ৬-০ তে বিধ্বস্ত করে ম্যান সিটি। এই জয়ে, দ্বিতীয় স্থানে থেকে, চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো সিটিজেনরা।

অন্য ম্যাচে, চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করায়, চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন প্রায় শেষ লিভারপুলের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ