খেলা

সোয়ানসি সিটির কাছে থামল আর্সেনাল

সোয়ানসি সিটির কাছে থামল আর্সেনাল
সোয়ানসি সিটির কাছে থামল আর্সেনাল

১০ ম্যাচ অপরাজিত থাকার পর সোয়ানসি সিটির কাছে থামল আর্সেনাল।

বাফতিম্বি গোমেজ একমাত্র গোলে গানারদের হারিয়েছে সোয়ানরা। আর এই হারের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ হারল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। লিড নেয়ার সুযোগও আসে গানারদের সামনে।

কিন্তু অ্যারন র্যা মসির ক্রস থেকে অলিভিয়ে জিরুর হেড জাল ছুতে ব্যর্থ হয়। আক্রমণে ছিল সোয়ানরাও।

তবে গানার গোলরক্ষকে পরাস্থ করতে ব্যর্থ হয় তারা। খেলার শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে মন্তেরোর ক্রস থেকে বাফতিম্বি গোমেজ হেড গানার গোলরক্ষক রুখে দিলেও গোলবার অতিক্রম করে। শেষ পযর্ন্ত সোয়ানসি সিটির কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ