খেলা

আলোর মুখ দেখছে বিপিএলের তৃতীয় আসর

বিপিএল
বিপিএল

অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলের তৃতীয় আসর। এ বছরের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় দলের কোন আর্ন্তজাতিক খেলা না থাকায়, ওই সময় টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং বডি। মঙ্গলবার দুপুরে বিসিবি'তে সংবাদ সম্মেলনে একথা বলেন বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

তবে দ্বিতীয় আসরে ক্রিকেটারদের পাওয়া টাকা পরিশোধের পাশাপাশি, নতুন কোন ফ্রাঞ্চাইজি এবারের আসরে সংযোজন হবে কি-না এসব ব্যাপারে স্পস্ট কোনো কিছু বলেননি বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব আই এইচ মল্লিক।

হচ্ছে হবে বলে দুই দফা পেছানো হয়েছিল ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টটি। এবারও কোন নির্দিস্ট তারিখ ঘোষণা না করলেও এ বছরের শেষ দিকে এটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে, অনেকগুলো বিষয় স্পষ্ট করেননি সদস্য সচিব। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর দায়ে, ঢাকা গ্ল্যাডিয়ের্টসের কর্ণধার সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরীকে নিষিদ্ধ করেছিলো বিসিবির ট্রাইব্যুনাল। তৃতীয় আসরে দলটি আর অংশ নিতে পারবে কি-না, কিংবা অন্য কোনো মালিক ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে পারবেন কি-না, সে ব্যাপারেও কিছু জানাননি তিনি।

এখনো পর্যন্ত গেলো আসরের টাকা পাওনা আছে অনেক ক্রিকেটারের। শিগগিরই সব টাকা নিজ উদ্যোগে বিসিবি তাদের শোধ করে দেবে বলে জানিয়েছে আই এইচ মল্লিক।

তাছাড়া এবারের আয়োজনে ফ্র্যাঞ্চাইজি ও মাঠের সংখ্যা বাড়ানো বিষয়েও কিছু বলেননি তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ