খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: ফাইনালে ইয়ুভেন্টাস

ইয়ুভেন্টাস
ইয়ুভেন্টাস

রিয়াল মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিল ইতালিয়ান জায়ান্ট ইয়ুভেন্টাস। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ৩-২ এগ্রিগেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে তুরিনের ওল্ড লেডিরা।

সান্তিয়াগো বার্ন্যাবুতে ম্যাচের শুরু থেকেই ইয়ুভেন্টাসের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। খেলার ২৫ মিনিটে ইয়ুভেন্টাস রক্ষনে হামেশ রদ্রিগেজকে ফাউল করে স্পটকিক উপহার দেন কিয়েলিনি। কিক নিতে এসে গোল করতে কোন ভুল করলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের সমতায় ফেরে তুরিনের ওল্ড লেডিরা।

রিয়াল ডি বক্সে পল প্রগবার হেড পাস থেকে গোল করেন আলভারো মোরাতা। ম্যাচে বাকি সময়ে গোলের চেষ্টায় মরিয়া হয়ে খেললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি রিয়াল। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র করলেও, ৩-২ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে ইয়ুভেন্টাস।

এদিকে, শিরোপার লড়াইয়ে ৬ জুন বার্সেলোনার মুখোমুখি হবে ইয়ুভেন্টাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ