ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ফিওরেন্তিনাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। দুই লেগে ৫-০ এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
হোম ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় সেভিয়া। ২১ মিনিটে এভার বানেগার অ্যাসিস্ট থেকে গোল করেন কার্লোস বাক্কা। মিনিট পাঁচেক পর ড্যানিয়েল ক্যারিকোর গোলে ব্যবধান দ্বিগুন করে সফরকারিরা।
দ্বিতীয়ার্ধে ফিওরেন্তিনা গোল ব্যবধান কমানো সুযোগ পেলেও, স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন জোসেপ লিকিক। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপা লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
দিনের আরেক সেমিফাইনালে, ইয়োভান সেলজোনইয়ভের একমাত্র গোলে নাপোলিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নিপ্রো। ২৭ মে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে নিপ্রো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: