নিরাপত্তা জনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছে জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড। দেশটির স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিটির নির্দেশে এ সফর বাতিল করেছে জিম্বাবুয়ে।
গেলো বুধবার করাচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানালো জিম্বাবুয়ে।
১০ দিনের সফরে আগামী ২২ মে পাকিস্তানে যাওয়ার কথা ছিলো জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সফরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াডও ঘোষণা করেছিলো দেশটির ক্রিকেট বোর্ড।
২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে আটজন নিহত ও ৬ ক্রিকেটার আহত হন। এরপর থেকে পাকিস্তানে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে যায়নি কোন দল।
জিম্বাবুয়ে সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন করতে পারলে এরপর বাংলাদেশকে পাকিস্তানে খেলার আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ছিলো পিসিবির।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: