খেলা

পাকিস্তান সফরে রাজি হতে পারে জিম্বাবুয়ে

পাকিস্তান-জিম্বাবুয়ে
পাকিস্তান-জিম্বাবুয়ে

নিরাপত্তার কারণে দুইদিন আগেই পাকিস্তান সফরে অসম্মতি জানালেও সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আর এমনটা হলে সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

বেশ কিছুদিন ধরেই জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে সিরিজ আয়োজনের চেষ্টা করছিল পিসিবি। অবশেষে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হয়।

তবে গত সপ্তাহে করাচিতে সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত হলে, জিম্বাবুয়ের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কমিটির অনুরোধে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান ট্যুর স্থগিত করে।

তবে শুক্রবার এক বিবৃতিতে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছেন, জিম্বাবুয়ের বোর্ড পরিচালকরা এখনও তাদের দলকে পাকিস্তানে পাঠাতে আগ্রহী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ