খেলা

এবার ফুটবল মাঠে পিপার স্প্রে

মাঠে পিপার স্প্রে
মাঠে পিপার স্প্রে

দর্শক হাঙ্গামায় পরিত্যক্ত হয়েছে আর্জেন্টাইন লিগ কোপা লিবার্তাদোরেসের রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের ম্যাচটি। শেষ ১৬ এর দ্বিতীয় লেগে দ্বিতীয়ার্ধে রিভারপ্লেটের দর্শকরা বোকা জুনিয়র্সের ফুটবলারদের ওপর মরিচের গুঁড়ো ছেটানোয়, আহত হন সফরকারী দলের ফুটবলাররা। পরবর্তীতে রেফারি বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচটি।

১-০ গোলের অ্যাগ্রিগেট নিয়ে বোকা জুনিয়র্সের মাঠে দ্বিতীয় লেগ খেলতে আসে রিভারপ্লেট। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধেই সফরকারী দলের ফুটবলারদের ওপর চড়াও হয় স্বাগতিক সমর্থকেরা। প্রথমে তারা বোতল ও অনান্য জিনিস ছুঁড়তে শুরু করে।

তাতে ক্ষান্ত না হয়ে কাছাকাছি থাকা রিভারপ্লেটের ফুটবলারদের ওপর অ্যারোসলের বোতলে আনা মরিচের গুঁড়ো স্প্রে করতে থাকে। এ ঘটনায় রিভারপ্লেটের চারজন খেলোয়াড়কে নিতে হয় হসপিটালে। আরও কয়েকজন খেলতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে রেফারি ম্যাচ বন্ধ করার ঘোষণা দেন।

এদিকে, বোকা জুনিয়র্সের সমর্থকদের মানসিকভাবে অসুস্থ বলেছেন রিভারপ্লেট প্রেসিডেন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ