খেলা

স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচেও লিভারপুলের হার

স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচ
স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচ

অ্যানফিল্ড স্টেডিয়ামে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচেও হারলো লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-৩ গোলে হেরেছে ব্রেন্ডন রর্জাসের শিষ্যরা।

অ্যানফিল্ড স্টেডিয়ামে অল রেড জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেললেন স্টিভেন জেরার্ড। গার্ড অব অনার দিয়ে প্রিয় অধিনায়ককে বিদায় জানিয়েছেন সতীর্থরা। ঘরের মাঠে, ম্যাচের শুরুতেই ক্রিস্টাল প্যালেসের জালে বল পাঠিয়ে, জেরার্ডকে জয়ের স্বপ্নও দেখান সতীর্থ অ্যাডাম লাল্লানা।

তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই, জেসন পানচিওনের গোলে সমতায় ফেরে ক্রিস্টাল প্যালেস। বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে নেমে, ২৩ সেকেন্ডের মধ্যে গোল করে ইগলদের এগিয়ে নেন উইলফ্রেড জাহা।

ম্যাচের ক্রান্তি লগ্নে পেনাল্টি পেয়েও, মিস করেন গ্লেন মারে। তবে রিবাউন্ডে গোল করে সেই ক্ষতি পুষিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় পায় ক্রিস্টাল প্যালেস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ