মপেলিয়েকে ২-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
মপেলিয়ের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই। ম্যাচের ১৭তম মিনিটে স্বাগতিকদের জালে বল জড়ান ফ্রান্সের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি।
নয় মিনিট পরেই পিএসজির লিড দ্বিগুণ করেন আর্জেন্টাইন উইঙ্গার ইজেকিউয়েল লাভেজ্জি। প্রথমার্ধের মিনিট পাঁচেক আগে এক গোল শোধ করে মপেলিয়ে।
বিরতির পর আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে প্যারিস সেইন্ট জার্মেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: