লিওনেল মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লিগের শিরোপা নিশ্চিত করেছে জায়ান্ট বার্সেলোনা।
ভিসেন্তে ক্যালদেরনে, শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে, গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর, বার্সেলোনাকে কাঙ্খিত লিড উপহার দেন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। পেদ্রোর সহায়তায় স্বাগতিকদের জালে বল জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
এরপর আর কোনো গোল না হলে, এক ম্যাচ হাতে রেখেই, স্প্যানিশ লিগের ২৩তম শিরোপা নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।
আরেক ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে, এস্পানিওলকে ৪-১ গোলে হারালেও, দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: