ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনের কাছে হেরে গেল চলতি আসরের লিগ চ্যাম্পিয়ন চেলসি। ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর আন্ডারডগ আলবিওনেদের কাছে ৩-০ গোলে হেরেছে ব্লুরা।
ঘরের মাঠ হাওথ্রনস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই চেলসির বিপক্ষে লিড নেয় ওয়েস্টব্রম। জুলিয়ন ল্যাসকটের অ্যাসিস্ট থেকে ব্লুদের জালে বল পাঠান সাদিও বোরাহিনো। সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে খেলতে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি হোসে মরিনিয়োর শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্লুজ ডি বক্সে বেরাহিনোকে অবৈধ্যভাবে বাধা দেয়ায় স্পটকিক পায় ওয়েস্টব্রম। কিক নিতে এসে গোল করতে কোন ভুল করেননি বোরাহিনো।
ম্যাচের ৬০ মিনিটে ক্রিস ব্রান্টের গোলে শেষ পযর্ন্ত লিগ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিওনরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: