খেলা

কোহলির নেতৃত্বে বাংলাদেশে আসবে ভারত

বাংলাদেশ-ভারত
বাংলাদেশ-ভারত

বাংলাদেশ সফরে সেরা শক্তির ভারতীয় দল পাঠাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দেশটির বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জুনে পুরো শক্তি নিয়েই বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, বিশ্বকাপ এরপর আইপিএলে টানা ক্রিকেট খেলে ক্লান্ত ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। মাত্র কিছুদিন আগেই খবর বেরিয়েছিল দলের সিনিয়র ক্রিকেটাররা বাংলাদেশ সফরে বিশ্রাম চেয়েছেন। এমনকি বাংলাদেশ সফরের স্কোয়াডে দেখা যেতে পারে শেবাগ-যুবরাজদের এমন আভাসও দিয়েছিলেন অনেকে।

তবে পিটিআই জানিয়েছে জুনে একটি টেস্ট ও তিন ওয়ানডের জন্য পুরো শক্তির দলই আসবে বাংলাদেশে। সেক্ষেত্রে টেস্টকে বিদায় জানানো ধোনির স্থলাভিষিক্ত হতে পারেন রিদ্ধিমান সাহা। আর অধিনায়কের দায়িত্বে থাকবেন ভিরাট কোহলি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ