বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের হাইভোল্টেজ মোহাম্মদ ইব্রাহিমের একমাত্র গোলে আবাহনী লিমিটেডকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। লিড নেবার সুযোগ পেয়েছিল দুদলই। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় কাঙ্খিত গোল আদায় করতে সাফল্যের মুখ দেখলো না উভয় দল। গোলবিহীনভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধেও গোলের দেখায় মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল। খেলা শেষ হবার মিনিট দুয়েক আগে ম্যাচে লিড নেয় মোহামেডান। দুর্দান্ত এক গোল করে সাদা-কালোদের লিড এনে দেন মোহাম্মদ ইব্রাহিম।
রেফারির শেষ বাশিঁর সঙ্গে চীর প্রতিদ্বন্দী আবাহনীর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: