খেলা

পাকিস্তানে ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তান
পাকিস্তান

দীর্ঘ ছয় বছর পর, পাকিস্তানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আজ। শুক্রবার লাহোরে বাংলাদেশ সময় রাত ৮টায়, দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে, জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।

সবশেষ ২০০৯ সালে, শ্রীলঙ্কান ক্রিকেট টিমের ওপর জঙ্গি হামলার পর থেকে, পাকিস্তানের মাটিতে নির্বাসিত ছিলো আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ ৬ বছর পর দু'টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে জিম্বাবুয়ে।

এই সিরিজকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। জিম্বাবুয়ে দলকে রাখা হয়েছে সার্বক্ষণিক পুলিশি প্রহরায়।

শহর জুড়ে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার সেনা, পুলিশ ও আধা-সামরিক বাহিনী। একই সঙ্গে জায়গায় জায়গায় বসানো হয়েছে তল্লাশি চেকপোস্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ