জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হলো বাফুফে অ্যাওয়ার্ড নাইট ২০১৫। ব্যক্তিগত ও পারিবারিক কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন।
২০০৯-২০১০ থেকে ২০১৩-১৪ মৌসুমের প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, পাইওনিয়ার লিগ, নারী ফুটবল, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
আগেই ট্রফি পাওয়ায়, ২০১৩-১৪ সালের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছাড়া অন্যদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। সেরা ফুটবলার হয়েছেন মামুনুল ইসলাম ও সাবিনা খাতুন। আর উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছেন হেমন্ত ভিনসেন্ট ও সানজিদা আক্তার।
এদিকে, অনুষ্ঠান শেষে জাতীয় দলের অধিনায়ক মামুনুল জানান, পুরষ্কার পাওয়ায় অন্য খেলোয়াড়রাও ভালো খেলায় উৎসাহী হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: