খেলা

স্প্যানিশ লা লিগা: ড্র করে ইতি টানলো বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভোর সঙ্গে ২-২ গোলে ড্র করে, চলতি মৌসুমের ইতি টানলো চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর এটিই ছিল বার্সার জার্সি গায়ে জাভি হার্নান্দেজের শেষ ম্যাচ।

এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা বার্সা, দেপোর্তিভোর বিপক্ষে এগিয়ে যায় ম্যাচের পঞ্চম মিনিটেই। গোল করেন মেসি। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। এবারও জালে বল জড়ান ক্ষুদে জাদুকর। ৬৭ মিনিটে লুকাস পেরেজের গোলে ব্যবধান কমায় দেপোর্তিভো।

সালোমাওয়ের গোলে ৭৬ মিনিটে সমতায় ফেরে তারা। এরপর আর কোনো গোল না হলে, ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ম্যাচ শেষে লা লিগার ট্রফি তুলে দেয়া হয় বার্সার হাতে।

এদিকে, এ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে সান্তনার জয় পেয়েছে, পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে, গেটাফেকে ৭-৩ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ