খেলা

আজ শুরু বিসিএল'র শিরোপা লড়াই

বিসিএল
বিসিএল

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলের চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা। রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, বিসিবি নর্থ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে দিনশেষে ২৭৮ রানে এগিয়ে রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক সাউথ জোন ২৭২ রানের লিড নিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোনের বিপক্ষে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, বিসিবি নর্থ জোনের বিপক্ষে টস জিতে, প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়ালটন সেন্ট্রাল জোন। তবে দ্রুত কয়েকটি উইকেট হারালেও মাহমুদুল্লাহর দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাড়ায় তারা।

ব্যক্তিগত ১১৩ রানে, মাহমুদুল্লাহ আউট হন। এরপর মার্শাল আইয়ুবের ৮৭ রানে ভর করে দিনশেষে ৭ উইকেটে ২৭৮ রান সংগ্রহ করে সেন্ট্রাল জোন।

অন্য ম্যচে, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের টপ অর্ডারের দুর্দান্ত দাপটে ব্যাকফুটে ইসলামী ব্যাংক ইস্ট জোন। শাহরিয়ার নাফিসের ৭৯, মোহাম্মদ মিঠুনের ৮৮ ও ইমরুল কায়েসের ৫৬ রানে ভর করে দিনশেষে মাত্র দুটি উইকেট হারিয়ে ২৭২ রান স্কোর বোর্ডে জমা করেছে ইস্ট জোন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ