খেলা

শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসর

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

শেষ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম। জয় দিয়ে মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে থাকা দল- চেলসি, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

এদিকে, হালসিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউ। অন্যদিকে, স্টোক সিটির কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লিভারপুল।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতে পিছিয়ে পড়ে চেলসি। তবে, ৩৭তম মিনিটে, পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা।

বিরতির পর, চেলসিকে এগিয়ে নিয়ে যান লোইক রেমি। ম্যাচ শেষের মিনিট দুয়েক আগে, আরেকবার স্কোরশিটে নাম লেখান এ ফ্রেঞ্চ স্ট্রাইকার। শেষ পর্যন্ত, ৩-১ গোলের জয় নিয়ে এবারের মৌসুম শেষ করে হোসে মরিনিয়োর শিষ্যরা।

খেলা শেষে, মরিনিয়োকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের উৎসবে মাতে চেলসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ