রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে কার্লো অ্যানচেলত্তিকে বহিস্কার করেছে ক্লাবটি। গুঞ্জন উঠেছে লস ব্লাঙ্কোদের নতুন কোচ হতে পারেন বর্তমানে নাপোলির দায়িত্বে থাকা রাফায়েল বেনিতেজ।
সোমবার রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজ অ্যানচেলত্তিকে বহিষ্কার করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন। রিয়ালে যোগ দিয়ে প্রথম মৌসুমে কোপা দেল রের শিরোপা জেতার পাশাপাশি, ক্লাবকে এনে দিয়েছেন "লা দেসিমা"।
কিন্তু সদ্য শেষ হওয়া ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার কাছে ২ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শিরোপা হারায় তারা। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পরেছে রিয়াল।
চলতি মৌসুমে ক্লাব ওয়ার্ল্ড কাপ ছাড়া, ক্লাবকে আর কোন ট্রফি জেতাতে পারেননি অ্যানচেলত্তি। তাই তার পরিবর্তে নতুন কোচ খোঁজার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: