খেলা

ম্যাচ হাতে রেখেই খেলা নিশ্চিত রোমার

 রোমা
রোমা

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলা নিশ্চিত করলো ইতালিয়ান ক্লাব রোমা। সিরি আয় রোম ডার্বিতে, লাৎসিও ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানও পাকাপোক্ত করেছে ক্লাবটি।

রোমে শেষ মুহূর্তের উত্তেজনায় জয় পায় রোমা। গোলশূণ্য প্রথমার্ধের পর আক্রমণ শানিত করে দুদলই। হুয়ান ম্যানুয়েল ইতুর্বের ক্লোজ রেঞ্জ শটে লিড নেয় রোমা। কিছুক্ষণের মধ্যেই হেড করে লাৎসিওকে ১-১ সমতা এনে দেন ফিলিপ জরজেভিক।

শেষদিকে ফরাসি তারকা মাপু ইয়াঙ্গা বিওয়ার গোলে জয় ছিনিয়ে নেয় রোমা। মিরালেম ইয়ানিকের ফ্রি-কিকে হেড করে, রোমাকে ২-১ গোলের জয় এনে দেন সাবেক নিউক্যাসল ডিফেন্ডার। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে সরাসরি খেলা নিশ্চিত করেছে রোমা।

অন্যদিকে হারের ফলে সিরি আয় তৃতীয় হওয়ায়, চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলবে লাৎসিও। এক জুন ইতালিয়ান লিগের এবারের মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে দলগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ