ঘুষ গ্রহণের অভিযোগে ফিফার ভাইস প্রেসিডেন্ট জেফ্রি ওয়েবসহ ৬ কর্মকর্তাকে সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাদের গ্রেপ্তার করা হলো। যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের অনুরোধে তাদের গ্রেপ্তার করে সুইস পুলিশ।
সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কয়েক মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তবে, ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে গ্রেপ্তার করা হয়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: