সিরিজের প্রথম ওয়ানডেতে হাইস্কোরিং ম্যাচে জিম্বাবুয়েকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৩৭৫ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান।
জবাবে সমান তালে লড়েও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং নেমে ১৭০ রানের জুটি গড়েন আজহার আলী ও মোহাম্মদ হাফিজ। এরপর শোয়েব মালিকের ১১২ ও হারিস সোহেলের ৮৯ রানে জিম্বাবুয়েকে ৩৭৬ রানের টার্গেট দেয় পাকিস্তান।
সেকেন্ড ইনিংসে রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও মাসাকাদজার ৭৩ ও এল্টন চিগাম্বুরার ক্যারিয়ার সেরা ১১৭ রানে ভালই জবাব দেয় সফরকারীরা।
শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রানে থামে তাদের ইনিংস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: