বাংলাদেশ সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। টেস্ট সিরিজে খেলবেন না এবি ডি ভিলিয়ার্স। আর ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার।
পিতৃত্বকালীন ছুটির কারণে টেস্ট সিরিজের সময় ছুটিতে থাকবেন ডি ভিলিয়ার্স। তবে সীমিত ওভারের ফরম্যাটে খেলবেন এবং ওয়ানডেতে দলকে নেতৃত্বও দেবেন এই বিদ্ধংসী ব্যাটসম্যান। আর টি-টোয়েন্টিতে ফ্যাফ ডু প্লেসিস ও টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন হাশিম আমলা।
এদিকে, ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন ডেল স্টেইন, মর্নি মরকেল ও ইমরান তাহির। টেস্টে চারজন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।
এরা হলেন: ব্যাটসম্যান রিজা হেনরিক্স, উইকেটকিপার ড্যান ভিলাস, বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো ও অনুর্ধ্ব-১৯ দলের পেসার ক্যাগিসো রাবাদা।