চতুর্থ দিনে ইসলামী ব্যাংক ইস্ট জোনের সঙ্গে ম্যাচ ড্র করে বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। আরেক ম্যাচে, বিসিবি নর্থ জোনকে ৮০ রানে হারিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২ উইকেটে ১১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নর্থ জোন। ২০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২২ রানেই অলআউট হয়ে যায় নাসির হোসেনের দল। ৪ উইকেট নিয়েছেন সেন্ট্রাল জোনের শুভাগত হোম।
আরেক ম্যাচে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩১ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে সাউথ জোন। সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। ৯ উইকেটে ৪৫২ রানে ইনিংস ঘোষণা করে সাউথ জোন। ৫৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৬ রান নিয়ে দিন শেষ করে ইস্ট জোন। ফলে ড্র হয়ে যায় ম্যাচ। ৩টি উইকেটই নিয়েছেন সাউথ জোনের আল আমিন হোসেন।