টানা পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের সেপ ব্লাটার। একমাত্র প্রতিদ্বন্দী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন নিজের নাম প্রত্যাহার করে নিলে ফিফার নবম প্রেসিডেন্ট হন ব্লাটার।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট প্রদান করেন ফিফার ২০৯টি সদস্য দেশের প্রতিনিধিরা।
প্রথম দফা ভোটে ব্লাটার ১৩৩ ও আল হুসেইন ৭৩টি ভোট পান। কেউই দুই তৃতীয়াংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হয়।
এরপর নির্বাচন থেকে আল হুসেইন সরে দাড়ালে পঞ্চমবারের মতো ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭৯ বছর বয়সী ব্লাটার।
১৯৯৮ সাল থেকে ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এই সুইস সংগঠক ও সাবেক ফুটবলার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: