খেলা

মেসির বিস্ময়কর গোলে এক ধাপ এগিয়ে বার্সা

 বার্সা
বার্সা

লিওনেল মেসির বিস্ময়কর গোলে কোপা দে'ল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে ২৭ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোল ও নেইমারের লক্ষ্যভেদে স্প্যানিশ কাপের ফাইনালে বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।

তবে সব ছাপিয়ে আলোচনায় একন মেসির প্রথম গোলটি। বলা হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল এটি। বার্সেলোনার চ্যাম্পিয়ন হওয়া, এমনকি ট্রেবল জয়ের সম্ভঅবনার ঔজ্জ্বল্যও ম্লান হয়ে যাচ্ছে লিটল ম্যাজিশিয়ান মেসির অসাধারণ গোলটির কাছে।

লা লিগা শিরোপা আগেই নিশ্চিত হয়েছিল। রোববার রাতে স্প্যানিশ কাপের শিরোপাও নিশ্চিত করেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দে'ল রে'র রেকর্ড ২৭ বারের চ্যাম্পিয়ন এখন কাতালানরা।

তবে চ্যাম্পিয়ন বার্সেলোনার সাফল্য ছাপিয়ে উজ্জ্বল হয়ে উঠেছে মেসির অনন্য অসাধারণ অবিস্মরণীয় একটি গোল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে করা তার প্রথম গোলটির প্রশংসায় মেতে উঠেছে পুরো পৃথিবী।

ম্যাচের ২০ মিনিটে অবিস্মরণীয় সে মুহুর্তটির সাক্ষী ক্যাম্প ন্যু। ড্যানি আলভেজের কাছ থেকে আসা বল মাঝমাঠে রিসিভ করেন মেসি। তাকে আটকাতে সতর্ক তিন ডিফেন্ডারের পজিশন বুঝতে সময় নিলেন একটু। এরপরই বল নিয়ে লিটল ম্যাজিশিয়ানের দুর্দান্ত ড্রিবল, স্প্রিন্ট,।

অবিশ্বাস্য এক গোল! পেছনে অসহায় অ্যাথলেটিক বিলবাও এর পাঁচ ডিফেন্ডার। এ সময় মেসিকে ঘিরে সতীর্থদের উল্লাস।

ভিন্ন গ্রহের গোল, শতাব্দির সেরা গোল, ক্যারিয়ারের সেরা গোল প্রায়, সব ধরনের উপমাই ব্যবহৃত হচ্ছে এ গোলটির বর্ণনায়। । এমনকি কেউ বলছেন ৮৬'র বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার অসাধারন গোলটির চেয়েও দুর্দান্ত মেসির এ গোলটি।

মেসি জাদুর পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ৭৪ মিনিটে ড্যানি আলভেজের পাসে, দ্বিতীয়বার জালে বল জড়ান মেসি। ৮০ মিনিটে বিলবাও সান্তনার গোল পেলেও, শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা।

লা লিগা ও কোপা ডেল রে জয়ের পর ট্রেবল জয়ের শেষ মিশন এখন বার্সার। চ্যাম্পিয়ন্স লিগের সে ফাইনালে আগামী ৬ জুন বার্লিনে বার্সেলোনার প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ