ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শীর্ষ বাছাই নোভাক জকোভিচ, বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। এদিকে নারী এককে শেষ ৮ নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল মাঠে নামেন জ্যাক সোকের। ম্যাচের ফলাফল নিশ্চিত হয় ৪ সেটে। ৬-৩ ও ৬-১ গেমে প্রথম দুই সেট জিতে নেন এই স্প্যানিয়ার্ড।
তবে তৃতীয় সেট জিতে ম্যাচে ফেরেন জ্যাক। তবে চতুর্থ সেটে ৬-২ গেমে জিতে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নাদাল।
এদিকে, নারী এককে স্লোনি স্টিফেন্সের মুখোমুখি হন সেরেনা উইলিয়ামস। ১-৬, ৭-৫ ও ৬-৩ গেমে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করেন এই যুক্তরাষ্ট্র তারকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: