আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। শুরুতেই পিছিয়ে পড়েও, অতিরিক্ত সময়ের গোলে, বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে আফগানিস্তান। আফগানিস্তানের ম্যাচ রক্ষার মূল নায়ক ইসমত শেনওয়ারী।
ম্যাচ শুরু হবার কিছুক্ষণ আগেই শুরু হয় বৃষ্টি। তবে পানি জমে যাওয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে একের পর এক আক্রমণে আফগানদের শুরুতেই ভড়কে দেয় বাংলাদেশ । ৪ মিনিটের সময় সেট পিস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান জাহিদ হাসান এমিলি।
আন্তর্জাতিক ক্যারিয়ারে করেন ১৪ তম গোল। ১-০ গোলের লিড নিয়ে আক্রমনের ধারা অব্যাহত ছিল মামুনুল বাহিনীর।
অপরদিকে, সফরকারীরাও চাপে রেখেছে স্বাগতিক শিবিরকে। সাফল্যের সঙ্গেই আফগানদের বেশিরভাগ আক্রমণ সামলেছে বাংলাদেশ। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ইসমত শেনওয়ারীর শট বাংলাদেশ গোলকীপার রাসেল মাহমুদকে বোকা বানায়।
সমতায় ফেরে আফগানিস্তান। আরও একটি ম্যাচে, শেষ সময়ের গোল, জয়বঞ্চিত করে হতাশায় ডোবায় বাংলাদেশকে।