দুর্নীতির অভিযোগ থাকায় ফিফা প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেপ ব্লাটার। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
ব্লাটার জানিয়েছেন, নির্বাচনে সবার সমর্থন না পাওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, দুর্নীতির অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার টানা পঞ্চমবারের মতো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রেসিডেন্ট নির্বাচিত হন সুইজারল্যান্ডের সেপ ব্লাটার।
একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন নিজের নাম প্রত্যাহার করে নিলে ফিফার নবম প্রেসিডেন্ট হন ব্লাটার। টানা ১৭ বছর ফিফা সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: