খেলা

বিসিবির টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা

 বিসিবি
বিসিবি

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বুধবার দুপুরে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্রিকেটারদের নাম ঘোষণা করেন।

টেস্টে যথারীতি নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন। আর বাদ পড়েছেন শাহাদাত হোসেন।

ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শাহাদাত হোসেন। আর ইনজুরি কাটিয়ে ফিরেছেন রুবেল হোসেন।

খুলনা টেস্টে আঙ্গুলে চোট পাওয়া মুশফিকুর রহিম কিপিং করবেন কি-না, তা এখনো নিশ্চিত নয়। তবে বিকল্প হিসেবে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাশ।

এছাড়া দলে আছেন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মোমিনুল হক। অলরাউন্ডার সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ ও শুভাগত হোম। দুই জেনুইন স্পিনার তাইজুল ইসলাম ও যুবায়ের হোসেন। আর তিন পেসার রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও আবুল হাসান।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, দেশের মাটিতে অন্তত টেস্ট ড্র করতে পারলে সেটাই হবে বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি। আর এ ক্ষেত্র ব্যাটসম্যানদের আরো ভালো করতে হবে।

১০ জুন ফতুল্লায় শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম টেস্ট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ