অনুশীলনের সময় বাম হাতের আঙ্গুলে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ। এর ফলে ভারত সিরিজে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলো তার খেলা।
এদিকে, সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তবে ইনজুরি তেমন গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
অনুশীলনের সময় বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ। তাকে কমপক্ষে ৩ থেকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে ছিলেন এই অলরাউন্ডার।
এদিকে, সকালে মিরপুরের বাসা থেকে শেরে বাংলা স্টেডিয়ামে যাওয়ার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি বিন মর্তুজা। দুই হাতে আঘাত পেলেও মাশরাফি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার হাতে কোথাও চিড় ধরা পড়েনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: