ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও লুসি সাফারোভা।
সুইজারল্যান্ডের টিমেয়া বাকসিন্সকিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন শীর্ষ বাছাই সেরেনা। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে, প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান অসুস্থ থাকা সেরেনা।
তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাড়ান যুক্তরাষ্ট্রের এ টেনিস তারকা। জিতে নেন ৬-৩, ৬-০ গেমে।
আরেক সেমিতে, সাবেক বিশ্বসেরা আনা ইভানোভিচকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে, প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার কৃতিত্ব গড়েন চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: