বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে সোমবার ঢাকায় এসে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।
এদিকে, এই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। পাওয়া যাবে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক-ইউসিবির নির্ধারিত শাখায় এবং ইউক্যাশের মাধ্যমে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে, সকাল ৯ টা ১০ মিনিটে ভারতীয় দল এসে পৌঁছায়। বিশ্রাম না নিয়ে, দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, অনুশীলন শুরু করবে ভিরাট কোহলি বাহিনী।
১০ জুন ফতুল্লায় প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। একমাত্র টেস্ট ম্যাচের পর ১৮ জুন মিরপুরে টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ২১ ও ২৪ জুন হবে সিরিজের বাকি দুইটি ওয়ানডে ম্যাচ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: