শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে ৩-১ সেটে হারিয়ে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন স্ট্যান ভাভরিঙ্কা। অন্যদিকে, তিনবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেললেও শিরোপা অধরাই রয়ে গেলো জকোভিচের কাছে।
রোঁলা গ্যাঁরোতে, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে, নোভাক জকোভিচের মুখোমুখি হন স্ট্যান ভাভরিঙ্কা। প্রথম সেট ৪-৬ গেমে হারেন এই সুইস তারকা। তবে, ৩ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে, শেষ তিনটি সেট ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতেন ভাভরিঙ্কা।
এ জয়ে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুললেন তিনি। গেলো বছরে অস্ট্রেলিয়ান ওপেনের পর, এটি ভাভরিঙ্কার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়।
অন্যদিকে. টানা ২৮ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: