ভারতের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশের টাইগাররা।
এদিকে, সোমবার সকালে বাংলাদেশে এসে দুপুর থেকেই নিজেদের ঝালিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন খালেদ মাহমুদ সুজন।
ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট বুধবার থেকে— তার আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল।
এখনো আঙ্গুলের চোট ভোগাচ্ছে মুশফিকুর রহিমকে। সেক্ষেত্রে উইকেটের পেছনে লিটন দাসকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি।
গতবছর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে দ্বিতীয় সারির একটি দল পাঠিয়েছিল ভারত। ওই দল নিয়েও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। দৃশ্যপট পাল্টে গেছে মাত্র এক বছরের ব্যবধানেই।
গত থেকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ, বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দল ভালো করায় এখন টাইগারদের যথেষ্ট গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে ভারত। তাই তো পূর্ণশক্তির দলটি সকালে ঢাকার মাটিতে পা রেখে দুপুর থেকেই অনুশীলন শুরু করেছে।
এদিকে, বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের পদ থেকে অব্যাহতি চেয়ে বিসিবির প্রধান নির্বাহীর কাছে ই-মেইল করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে বোর্ডের সঙ্গে কথা বলে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন তিনি।