খেলা

সেশন বাই সেশন ভালো খেলতে পারলে জয় সম্ভব

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট বুধবার ফতুল্লায় সকাল ১০টায় শুরু হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৩ নম্বরে ভারত আর ৯ নম্বরে বাংলাদেশ। এ পর্যন্ত খেলা ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে ভারত। আর একটি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। অতীত রেকর্ড, কিংবা র‌্যাঙ্কিং। সবকিছুতেই এগিয়ে ভারতীয়রা।

তবে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাচ্ছে ঘরের মাটিতে খেলা শেষ দুই সিরিজে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে পারফর্মেন্স। এদিকে, ৫ বছর আগে খেলা দুই দলের সবশেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ভারতের মাত্র ৩ জন ক্রিকেটারের, বাকী সবাই নতুন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ভারত কঠিন প্রতিপক্ষ তবে সেশন বাই সেশন ভালো খেলতে পারলে জয় সম্ভব।

এদিকে, বাংলাদেশকে সমীহ করছে টিম ইন্ডিয়াও। অধিনায়ক ভিরাট কোহলি বলেন, উইকেট দেখেই ঠিক হবে ভারতীয় একাদশে কয়জন পেসার ও স্পিনার থাকবে সে বিষয়টি।

ভিরাট কোহলি বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলিনি। তবে ওরা ওয়ানডেতে অনেক ভালো খেলছে। লঙ্গার ভার্সনেও এর প্রতিফলন দেখা যেতে পারে। তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলবো। অন্য যে কোনো প্রতিপক্ষের মতো গুরুত্ব দিয়েই আমরা বাংলাদেশকে নিয়ে ভাবছি।

এছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের মিল আছে তাই খেলতে সমস্যা হবে না বলে মনে করছেন ভারতের অধিনায়ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ