ফিফা নারী বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে সুইডেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে নাইজেরিয়া।
মেগান র্যা পিওনের জোড়া গোলে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো অন্যতম ফেভারিট যুক্তরাষ্ট্র। র্যা পিওনের উদ্বোধনী গোলে যুক্তরাষ্ট্র লিড নিলেও, লিসা দে ভানার গোলে, সমতায় ফেরে অস্ট্রেলিয়া। তবে বিরতির পরই ক্রিস্টেন প্রেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিছুক্ষণের মধ্যেই নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন মেগান র্যা পিওন। ৩-১ গোলে জেতে ২০১১ সালের রানার্সআপ যুক্তরাষ্ট্র।
‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট সুইডেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: