খেলা

নিউজিল্যান্ডকে ২১০ রানে হারিয়েছে ইংল্যান্ড

 ইংল্যান্ড
ইংল্যান্ড

সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ৪০৯ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা।

টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। প্রথম বলেই ওপেনার জেসন রয় এবং ৫০ রানে অ্যালেক্স হলসের উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা।

তবে জো রুটের ১০৪, এউইন মরগানের ৫০, জশ বাটলারের ১২৯ ও আদিল রশিদের ৬৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৪০৮ রান তোলে ইংল্যান্ড। বিশাল টার্গেট তাড়া করতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।

কেইন উইলিয়ামসনের ৪৫ ও রস টেইলরের ৫৭ রান ছাড়া তেমন রান করতে পারেননি আর কোন ব্যাটসম্যানই। ৩১ ওভার ১ বলে ১৯৮ রান তুলতেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

৪টি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের স্টিভেন ফিন ও আদিল রশিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ