খেলা

ফতুল্লায় দ্বিতীয় দিনে মাঠে নামা নিয়েই শঙ্কা

ফতুল্লা স্টেডিয়াম
ফতুল্লা স্টেডিয়াম

বৃষ্টি কারণে বাংলাদেশ-ভারত টেস্টের দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচের ৪ ঘণ্টা খেলা বন্ধ থাকায় এবং ৩৪ ওভারের মতো খেলা না হওয়ায় দ্বিতীয় দিন খেলা আধাঘণ্টা এগিয়ে আনা হয়।

দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেলোও বৃষ্টির কারণে ভেস্তে যেতে বসেছে দ্বিতীয় দিনের খেলা।

বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টির কারণেই সকাল সাড়ে ৯টায় টিম হোটেলেই রয়েছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর বলেন, পুরো মাঠ এখন পর্যন্ত ঢাকা রয়েছে। আবহাওয়া আর মাঠের পরিস্থিতি বুঝে খেলোয়াড়দের জানানো হলে তারা স্টেডিয়ামে আসবেন।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত টানাবর্ষণ অব্যহত থাকায় দ্বিতীয় দিনে মাঠে বল গড়াবে কি-না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এর আগে প্রথম দিন বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টির আশংকা নিয়েই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয়। ভারী মেঘের কারণে মাঠে আলোর স্বল্পতা দেখা দেওয়ায় ফ্লাড-লাইটের আলোতে শুরু করতে হয়েছিল সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

তবে বৃষ্টি বাধায় বন্ধ থাকে ম্যাচ। দুপুর সোয়া দুইটায় মাঠ পরিদর্শনে আসেন ম্যাচের ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, নাইজেল লং ও রিজার্ভ আম্পায়ার এনামুল হক মনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি’র কিউরেটর গামিনী ডি সিলভা। বিকেল তিনটায় আরো একবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। সাড়ে তিনটার দিকে পুনরায় ম্যাচটি শুরু হয়।

প্রথমদিন কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা ৫৬ ওভার থেকে সংগ্রহ করে ২৩৯ রান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ