আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে হন্ডুরাসকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এদিকে, অঘটনের স্বীকার হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আরেক প্রীতি ম্যাচে, যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হেরেছে জোয়াকিম লোর শিষ্যরা।
কোপা আমেরিকার আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। ম্যাচের ৩৩ তম মিনিটে, সেলেসাওদের লিড উপহার দেন মিডফিল্ডার রবের্তো ফিরমিনো।
এরপর আর কোনো গোল না হলে, জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার শিষ্যরা। বিশ্বকাপের পর কোচের দায়িত্ব নেয়া কার্লোস দুঙ্গার নেতৃত্বে, টানা দশম ম্যাচে জয় পেলো ব্রাজিল।
এদিকে, আরেক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ববি উডের শেষ মুহূর্তের গোলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: