খেলা

ফতুল্লা টেস্ট: ৩য় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত

বৃষ্টির বাধা
বৃষ্টির বাধা

ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। চতুর্থ দিনে খেলা সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় দিন কোনো বল মাঠে না গড়ালেও ম্যাচের তৃতীয় দিন খেলা গড়ায় মাঠে। তবে আবারো বৃষ্টির বাঁধায় তৃতীয় দিনের শেষ সেশনের খেলাও পরিত্যক্ত হয়।

এর আগে নির্ধারিত সময় থেকে ৩০ মিনিট আগে শুরু হয় তৃতীয় দিনের খেলা। মুরালি বিজয়কে নিয়ে খেলতে নামেন শিখর ধাওয়ান।

দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন ৮৯ রানে অপরাজিত থাকা মুরালি বিজয়। ভারতের ২৮৩ রানের উদ্বোধনী জুটি ভেঙে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ১৭৩ রানে, সাজঘরে ফেরেন ধাওয়ান।

সাকিবের পরের ওভারেই বোল্ড হন রোহিত শার্মা। ব্যক্তিগত ১৪ রানে, বিদায় নেন অধিনায়ক ভিরাট কোহলি।

এদিকে, মাত্র দুই রানের জন্য রাহানেকে সেঞ্চুরি বঞ্চিত করান সাকিব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ