ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ রেফারি।
এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। চতুর্থ দিনে শুরুতেই ৬ উইকেটে ৪৬২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত।
নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে শুরু হয় ম্যাচ। চতুর্থ দিনে ইনিংস ঘোষণা করে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। তবে উদ্বোধনী জুটিতে ভালো করতে পারেননি ইমরুল কায়েস ও তামিম ইকবাল।
ব্যক্তিগত ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ স্কোরার এখন তামিম।
দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস। দেখেশুনে খেলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূরণ করেন ইমরুল।
অপরপ্রান্তে ব্যক্তিগত ৩০ রানে মুমিনুল ফিরে যাওয়ার কিছুক্ষণ পরেই ২ রানে সাঝঘরে ফেরেন মুশফিক।