সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে ইংল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর এ ম্যাচ জিতে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ব্র্যান্ডন ম্যাককালামের দল।
লন্ডনের কেনিংটন ওভালে হাইস্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৩৯৯ রানের টার্গেটের বেশ ভাল জবাবই দিচ্ছিল ইংল্যান্ড।
ইংলিশ ক্যাপ্টেন ইউয়েন মরগানের ৪৭ বলে ৮৮ রানের ঝড়ো ইনিংস ও ওপেনার অ্যালেক্স হ্যালসের ৫৪ রানে ভর করে টার্গেট তাড়া করতে থাকে তারা। তবে শেষ পর্যন্ত বৃষ্টির বাধায় ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৫ রানে থামে থ্রি লায়ন্সদের ইনিংস।
ডি এল মেথডে জয়ী হয় নিউজিল্যান্ড। এর আগে কিউই ব্যাটসম্যান রস টেলরের ১১৯ রানের অপরাজিত ইনিংসে ৩৯৮ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড।
এছাড়াও সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে কেইন উইলিয়ামসন ৯৩ ও মার্টিন গাপটিল করেছেন ক্যারিয়ারের ২৩তম হাফ-সেঞ্চুরি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: