খেলা

ফতুল্লা টেস্ট: বাংলাদেশ ফলোঅনের পর টেস্ট ড্র

ফতুল্লা টেস্ট
ফতুল্লা টেস্ট

ফতুল্লা টেস্টের শেষ দিনে রোববার ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ড্র করতে কোনো সমস্যা হয়নি স্বাগতিকদের।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে অলআউট করতে ৩০ ওভার পায় ভারত। ১৫ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে হাল ছেড়ে দেয় অতিথিরা। ফতুল্লা টেস্টে দুই দল ড্র মেনে নেয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩ রান।

ফতুল্লা টেস্টের পাঁচ দিনেই বৃষ্টি যেভাবে বাগড়া দিয়েছিল তাতে পুরো দুটো ইনিংস হয় কি না সন্দেহ। পাঁচ দিনে ৪৫০ ওভারের জায়গায় খেলা হয়েছে মাত্র ১৮৪ ওভার। এরমধ্যে ১০৩ ওভার খেলেছে ভারতই। যতটুকু সময় টেস্ট ক্রিকেটে নিজেদের উন্নতির ধারাবাহিকতা দেখানোর সুযোগ পেয় বাংলাদেশ। তাতে অধারাবাহিকতার চিহ্নই ফুটে উঠল বড় করে। দুপুর বেলাতেও যে সম্ভাবনার কথা বাংলাদেশের কেউ নিশ্চিতভাবেই ভাবেনি বিকেল গড়াতে সেটাই হলো। সাত রানের জন্য ফলোঅনের লজ্জায় পড়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৪৬২/৬ ইনিংস ঘোষণা (বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩, রোহিত ৬, কোহলি ১৪, রাহানে ৯৮, ঋদ্ধিমান ৬, অশ্বিন ২*, হরভজন ৭*; সাকিব ৪/১০৫, জুবায়ের ২/১১৩)

বাংলাদেশ: ২৫৬ (তামিম ১৯, ইমরুল ৭২, মুমিনুল ৩০, মুশফিক ২, সাকিব ৯, সৌম্য ৩৭, লিটন ৪৪, শুভাগত ৯, তাইজুল ১৬*, শহীদ ৬, জুবায়ের ০; অশ্বিন ৫/৮৭, হরভজন ৩/৬৪, অ্যারন ১/২৭) ও ২৩/০ (তামিম ১৬*, ইমরুল ৭*)

ফিরে যাই খেলার তথ্য নিয়ে:

এর আগে বৃষ্টির বাধায় রোববার পৌনে একটায় শুরু হয় শেষ দিনের খেলা। ৩ উইকেটে ১১১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। সাকিব আল হাসানকে ফিরিয়ে শুরুতেই স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

সৌম্য সরকারের সঙ্গে ৫১ রানের জুটিতে প্রতিরোধ গড়েছিলেন ইমরুল কায়েস। হরভজন সিংয়ের বলে তিনি স্টাম্পিং হলে ভাঙে শেষ দিনের বাংলাদেশের একমাত্র অর্ধশত রানের জুটি। পরের ওভারে সৌম্য সরকারের বিদায়ে অস্বস্তিতে পড়ে স্বাগতিকরা।

সর্বোচ্চ ৭২ রান করা ইমরুলের ১৩৯ বলের ইনিংসটি ১২টি চার সমৃদ্ধ। তিনি ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যান অর্ধশতক করতে পারেননি।

চা-বিরতির আগের শেষ ওভারে শুভাগত হোম চৌধুরীর বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। শুভাগতর সঙ্গে ৪৩ রানের জুটি উপহার দেয়া লিটন দাস তখনও উইকেটে ছিল বলে তা এড়ানোর আশা বেঁচে ছিল স্বাগতিকদের।

অভিষিক্ত লিটন খেলেন চমৎকার। কিন্তু উইকেটে থিতু হয়ে তিনিও ফিরে যান। অশ্বিনের পঞ্চম শিকারে পরিণত হওয়া এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান লেগস্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন।

২৩২ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে লিটনের বিদায়ে ফলোঅনের শঙ্কা আরও বাড়ে অতিথিদের। শহীদকে ফিরিয়ে ভারতের সম্ভাবনা আরেকটু উজ্জ্বল করেন হরভজন।

তাইজুল ইসলাম ফলোঅন এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১১ নম্বর ব্যাটসম্যান জুবায়ের হোসেন রান আউট হয়ে গেলে স্বাগতিকদের শেষ রক্ষা হয়নি। ২৫৬ রানে অলআউট হওয়া বাংলাদেশের ফলোঅন এড়াতে প্রয়োজন ছিল আরও ৭ রান।

পঞ্চম দিন ৩৫.৪ বলে ১৪৫ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ।

৮৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। অন্য অফস্পিনার হরভজন ৩ উইকেট নেন ৬৪ রানে।

এর আগে ৬ উইকেটে ৪৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।

২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। সেই ড্রয়েও ছিল বৃষ্টির বড় অবদান। সব মিলিয়ে ৯১ টেস্টে এ নিয়ে ১৩টি টেস্টে ড্র করেছে বাংলাদেশ, হেরেছে ৭১টিতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ