ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান পালন করবেন নিজ নিজ দায়িত্ব। পাকিস্তান সিরিজের মতোই ওপেনিংয়ে তামিম ইকবালের পাশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।
এছাড়াও রয়েছেন: মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন ও আরাফাত সানি। টাইগারদের পেস-আক্রমণ শানিত করতে তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের সঙ্গে থাকছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।
আর ডাক পেয়েছেন ব্যাটসম্যান রনি তালুকদার ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: